৮নং মেখল ইউনিয়ন পরিষদ
মেখল বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
মেখল ইউনিয়নের আয়তন ২,৮৬৭ একর (১১.৬০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মেখল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০,৪৩১ জন। এর মধ্যে পুরুষ ১৬,০০০ জন এবং মহিলা ১৪,৪৩১ জন। মোট পরিবার ৫,১৪৭টি।[১]
অবস্থান ও সীমানা
হাটহাজারী উপজেলার পূর্বাংশে মেখল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ছিপাতলী ইউনিয়ন ও হাটহাজারী পৌরসভা; পশ্চিমে হাটহাজারী পৌরসভা; দক্ষিণে ফতেপুর ইউনিয়ন ও উত্তর মাদার্শা ইউনিয়ন এবং পূর্বে গড়দুয়ারা ইউনিয়ন, রাউজান পৌরসভা ও রাউজান উপজেলার গহিরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মেখল ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। এটি ৫টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]


